আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দের উদ্যোগে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম গ্রামের ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে আয়শা খাতুন লিখিত বক্তব্য বলেন, গত ২ আগস্ট ২০২৪ সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসজ্জিত হয়ে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।
এর আগে এবং পরে, ২১ জুলাই ও ৫ আগস্ট তারিখেও একই ধরনের হামলা চালানো হয়। হামলায় তাদের পরিবারের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয় এবং পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এই বর্বরোচিত হামলার পর আমরা শেরপুরের সি.আর আমলী আদালতে অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এছাড়া, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।"
তিনি আরও বলেন, পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু এই ধরনের হামলা ও হুমকি অব্যাহত থাকলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সঠিক বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মো. আব্দুর রহমান (৬০),ছাহারা বেগম (৪৫) সাইফুল ইসলাম (২০),ছায়দুল ইসলাম (৩৫), শাজাহান (২৮),আব্দুল আলীম (২০) প্রমুখ।
এসময় তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
সব মন্তব্য
No Comments