আন্তর্জাতিক ডেস্ক: রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছয়বারের প্রধানমন্ত্রী আজ বুধবার পার্লামেন্টের আইনপ্রণেতাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি।
অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট আর অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।
নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হচ্ছেন। শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট চলছে। এ কারণে দেশটিতে রাজাপাকসেদের সরকার উৎখাতে মাঠে নামে বিক্ষোভকারীরা। আন্দোলনের একপর্যায়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে থাকা দুই ভাই গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসে পদত্যাগে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালান।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
সব মন্তব্য
No Comments