একুশে বইমেলা: ২৬তম দিনে নতুন বই ১৬৬

প্রকাশ : 26 Feb 2025
একুশে বইমেলা: ২৬তম দিনে নতুন বই ১৬৬

ডেস্ক রিপোর্ট: আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৬-তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ১৬৬টি।  

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি : নতুন সামাজিক বন্দোবস্তোর খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশগ্রহণ করেন কলেøাল মো¯Íফা এবং এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রাবন্ধিক বলেন, বাংলাদেশের তরুণেরা চব্বিশের জুলাই থেকে তাদের প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এবং রাজপথে রক্ত ঢেলে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তারা অসাধারণ চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল এবং উপলব্ধিশীল প্রজন্ম যারা তাদের আশেপাশের বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন। এই প্রজন্ম যে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, সেই ভবিষ্যতের সমস্যাগুলো সমাধান করার জন্য তারা প্রস্তুত। এই প্রজন্মের তরুণেরা জন্মের সঙ্গে সঙ্গেই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন। ফলে প্রযুক্তির সঙ্গে এদের সম্পর্ক অনেক গভীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহুরে মধ্যবিত্ত তরুণদের সঙ্গে সব অঞ্চলের শিক্ষিত বা নিরক্ষর তরুণদের এক অভূতপূর্ব যোগাযোগের সেতু নির্মিত হয় যা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। 

আলোচকদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে অগ্রগামী সৈনিক ছিলেন নতুন প্রজন্মের তরুণেরা। ফ্যাসিবাদী শক্তির পতনের পর দেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশ গঠনের কাজে এগিয়ে এসেছেন তারা। ২৪-এর গণ-অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রযুক্তিনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দারুণ সম্ভাবনা ও সুযোগ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনার ওপর ভিত্তি করে নতুন সামাজিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হলে প্রযুক্তিকে যথাযথাভাবে ব্যবহার করতে হবে। 

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদেরকে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা উপহার দিয়েছেন তা জনপরিসরে সংহত করতে হবে। এই সংহতি তখনই টেকসই হবে যখন আমরা একটি নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত হাজির করতে পারব। 

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এবিএম সোহেল রশীদ। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন এবং শাহ সিদ্দিক। আজ ছিল মৌসুমী আক্তার সুমি’র পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং  মো. জাকির চিশতি’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা ঘোষ, রুমী আজনবী, বিপুল কুমার, মৌমিতা হক সেঁজুতি, তমালিকা হালদার মলি, জান্নাত-ই-ফেরদৌসী এবং দিপু সমদ্দার। যন্ত্রাণুষঙ্গে ছিলেন কাজী মো. ইমতিয়াজ সুলতান (তবলা), গাজী আবদুল হাকিম (বাঁশি), রবিনস্ চৌধুরী (কী-বোর্ড), ফিরোজ খান (সেতার), বিশ্বজিৎ সেন (মন্দিরা)। 


আগামীকালের অনুষ্ঠান 

আগামীকাল ২৭শে ফেব্রæয়ারি ২০২৫/১৪ই ফাল্গুন ১৪৩১ বৃহস্পতিবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর সাতাশ-তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ : রাষ্ট্র কাঠামো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করবেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করবেন কাজী মারুফ।

সম্পর্কিত খবর

;