কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত একটি ডলফিন। এটি প্রায় সাত ফুট লম্বা। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া উঠে গেছে। ইরাবতী জাতের মৃত এ ডলফিনটির মুখে জাল প্যাচানো রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে এটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পাওয়ার সাথে সাথে এটিকে বনবিভাগ ও বøু-গার্ডের সহায়তায় সদস্যরা নিরাপদ স্থানে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করে। এর আগে গত ২ মে সৈকতে আরো একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, জোয়ারের সময় সাগরের ডেউয়ের তোরে তীরে এসে মৃত এ ডলফিনটি সৈকতের বালিয়ারিতে আটকা পরে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। পরে বিষয়টি বনবিভাগকে জানাই। তবে ডলফিনটি শরীরের উপরে সম্পূর্ণ চামড়া উঠে গেছে।
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৃত এ ডলফিনটি ইরাবতী জাতের । এটির শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরো দুই-তিন আগে মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মৃত এই ডলফিনটিকে বনবিভাগ ও বøু-গার্ডের সহায়তায় নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায়,এজন্য মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments