মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৮ টার দিকে নাকোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের সংবাদ এলাকায় পৌঁছানোর পরপরই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
নিহত মহব্বত আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতরা হলেন- উপজেলার বড় তালিয়ান গ্রামের রুস্তম মোল্লার ছেলে রিফাজুল ইসলাম (৪০), একই গ্রামের আমজেদ মোল্লার ছেলে মিকাইল হোসেন, নাকোবাড়িয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৪৩) ও একই গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে ইউনুছ আলী (৬০)। নিহত মহব্বত আলী নজরুল ইসলাম মোল্লার সমর্থক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লার সাথে অপর পক্ষ আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৫ তারিখের পর তিনি ভোল পাল্টিয়ে এবং ইউনিয়নে সামাজিক দল প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এসময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মহব্বত হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এদিকে কয়েকদিন ধরে দু’পক্ষ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার আশংকার কথা পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সংঘর্ষের কিছু সময় আগেও পুলিশকে বিষয়টি জানালে তারা ব্যবস্থা নেয়নি। বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে তখনও পুলিশ ইউনিয়নে অবস্থান করছিল।
ছোট তালিয়ান গ্রামের তরিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে নজরুল ইসলাম মোল্লার সমর্থক মহব্বত আলীর নিহতের খবর এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় গরু, ধান ও ঘরের আসবাবপত্র নিয়ে গিয়েছে। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। পানি খাওয়ার একটি গ্লাসও বাড়িতে অবশিষ্ট নেই।
জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৫ আগস্টের পর তিনি বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে এলাকায় সামাজিক দল প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে। কোলা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর প্রায় দিনই হামলা চালায়।
তিনি আরো বলেন, এরই ঘটনার জেরে রবিবার সকালে হামলা চালাতে আসে নজরুল মোল্লার সমর্থকরা। এ সময় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। সংঘর্ষের বিষয়ে আগে থেকে জানতেন না বলে জানান তিনি। এখন পর্যন্ত পুলিশ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রখ্যাত কবি, লেখক ও একসময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও সাহ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে ন্য ...
সব মন্তব্য
No Comments