দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান চালায়। অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আখতারুলে বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উত্তম আলীর ছেলে বিপুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিপুলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।
অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments