সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিটের প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে পার্কিংরতো ওই বাসে অগ্নিকাণ্ড হয়। এতে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুড়ে ফেলা বিড়ি-সিড়ারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে রেখে চালক ও তার সহকারী কয়েল কেনার জন্য দোকানে গিয়েছিলেন। তারা ফিরে এসে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে বিষয়টি জানানো হলে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments