মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের কাজে যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও ছাত্রদল, বিএনপি,ছাত্র সহ সাধারন জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। সোমবার বিকেলে থানা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ভাঙ্গা - মাওয়া - ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর হয়ে মালীগ্রাম, পুলিয়া এবং পুখুরিয়া সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের মধ্যে সচেতনতামুলক তৈরি করে তারা কাজে যোগদান করেন। শো়ভাযাত্রায় পুলিশ, পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সদস্যবৃন্দ সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ খায়ের ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে।
পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে ।
একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে ট্রাফিকের দায়িত্ব পালনকারী সব ছাত্রের প্রশংসা করেন। শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়া এ সময় যে সকল ব্যক্তি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাধারণ জনগণ তাদের পাশে থেকেছেন তাদেরকেও ধন্যবাদ।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments