সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের দয়াময়ী মোড়ে টিসিবি'র পন্য নেয়ার জন্য মানুষ হামলে পরে গাড়ীর উপর।
৩ এপ্রিল (রবিবার) সকালে পন্য নিয়ে একটি টিসিবির ট্রাক জামালপুর পৌরসভার ৫নং ওয়াডের দয়াময়ী মোড়ে আসলে শতশত মানুষ হামলে পরে ট্রাকের উপর।
পুলিশ ও আনসার বাহিনী মানুষদের লাইন ধরে পন্য ক্রয়ের অনুরোধ করলে মানুষ লাইন ধরেতে শুরু করে কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ লাইন ছারা হয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে মারামারি বেধে যায়। পরবর্তীতে মেজিষ্ট্রেটের উপস্হিতিতে পুলিশ আবার লাইন ধরানোর চেষ্টা করলে মানুষ লাইন ধরতে শুরু করে।
সরজমিনে দেখা যায়,রোজার প্রথম দিনে প্রচন্ড গরমে মানুষ টিসিবি'র পন্য নেয়ার চেষ্টা করছে। মানুষ খুব অস্তিত্বকর অবস্থায় দাঁড়িয়ে আছে লাইনে। লাইনে নারীদের সংখ্যা চোখে পরার মত। যারা ডিলারের পরিচিত তারা শুরুতেই টিসিবি'র পন্য নিয়ে চলে যায়। অনেককে টিসিবির পন্য না নিয়ে চলে যেতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন টিসিবি'র পন্য ক্রয়কারী বলেন,টিসিবি'র একটি কার্ডে দুইবার পন্য নেয়া যায়। দুই লিটার সয়াবিন তেল,দুই কেজি চিনি,দুই কেজি মশুরির ডাল দিচ্ছে প্রতি কার্ডধারীকে চারশত ষাট টাকা মূল্যে। এইটুকু নিতে আমাদের এতটা কষ্ট করতে হচ্ছে যে বলার কিছু নেই। সরকারের উচিত টিসিবি'র পন্য বিক্রি একটা নিয়মের মধ্যে নিয়ে এসে সহজ করা উচিত এবং সারা বছর অবিরাম দেয়া উচিত।
ডিলারের পক্ষ থেকে জানানো হয়,আমরা পুলিশের সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে মাল দেয়ার চেষ্টা করছি। বিশৃঙ্খলা হলে কিছু করার নেই। আমাদের সাথে আনসার,পুলিশ ও ম্যাজিষ্ট্রেট রয়েছে অতএব বিশৃঙ্খলা হবে না।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments