নূর ই আলম, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে খেলাধুলা ও আড্ডা বন্ধের নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ.এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ (মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্রীয় মসজিদ, সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়)-এর পবিত্রতা রক্ষাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানসমূহে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, বিষয়টি আপনার বিভাগের সকল শিক্ষার্থীকে অবগত করার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হলো।
আড্ডা বন্ধে এমন নির্দেশনা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় প্রক্টরিয়াল বডির সুপারিশের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সার্বিক সুরক্ষায় এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments