স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
আজ (বুধবার) রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণে সহযোগিতার জন্য 'আমাদের সংসদ' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এমপি, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও রাশেদ খান মেনন এমপি অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কিভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। গঠণমূলক সমালোচনাকে আমরা সবসময়ই স্বাগত জানাই।
মোঃ শামসুল হক টুকু বলেন, প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবন মান ও তাদের অর্থনৈতিক বিকাশ নির্ভর করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি।
তিনি আরও বলেন, বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে।
উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আব্দুল্লাহ নাদভী নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ব্যাংক এশিয়া ও উন্নয়ন সম্বয়ের কর্মকর্তাগণ, অর্থনীতিবীদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments