বরিশাল অফিস: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা মুসলমান। আমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র মহান প্রতিপালকের ইবাদাত-বন্দেগী করার জন্য। অথচ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমদের ত্রুটি-বিচ্যুতি ও অগণিত ভুলে ভরপুর। যা থেকে পরিত্রান পেতে হলে মহান আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তওবা করতে হবে। পাশাপাশি সর্বাবস্থায় নেক আমল করা ও সমস্ত পাপাচার থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গভীর রাতে মহান আল্লাহর ভয়ে পূর্ববর্তী সকল গুনাহর কথা স্মরণ করে চোখের পানি ফেলে ক্রন্দন করতে হবে। এই চোখের পানি মহান আল্লাহর নিকট অত্যান্ত মূল্যবান। একনিষ্ঠভাবে যদি কেহ তওবা করে চোখের পানি ঝড়াতে পারে, হযতোবা এই একফোঁটা চোখের পানি তার জন্য জান্নাত লাভের মাধ্যম হতে পারে। এককথায় বলা যেতে পারে সাগরের পানি যেখানে দোজখের আগুন নিভাতে অক্ষম, পক্ষান্তরে একফোঁটা চোখের পানি তাহা নিভানোর জন্য যথেষ্ট।
গতকাল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন মধ্য জগন্নাথকাঠী মাটিয়া জামে মসজিদের মুসল্লী ও এলাকার যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর স্মরণে ঈছালে ছওয়াব ও ছারছীনা শরীফের বর্তমান হযরত পীর ছাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্মাদিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দীনিয়া মাদ্রসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ ও সদস্য সচিব আলহাজ্ব কাজী মোঃ কামাল প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
সব মন্তব্য
No Comments