কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটায় আবারও ভেসে এসেছে মৃত একটি কচ্ছপ। শুক্রবার রাতে ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে স্থানীয়রা দেখতে পায়। প্রায় ৩০ কেজি ওজনের কচ্ছপটির মুখ এবং পা অর্ধগলিত ছিল। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে এটিকে উদ্ধার করে ওই রাতেই মাটি চাপা দেয়া হয়েছে। তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ তীরে ভেসে আসায় উদ্বিগ্ন গবেষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় এ কচ্ছপটি সৈকতে এসে আটকা পরে। তাদের ধারনা জেলেদের জালের আঘাত কিংবা কোন ফিসিং বোটের সাথে ধাক্কা খেয়ে এটি মারা যেতে পারে। এর পর সাগরের ঢেউয়ের তোরে মৃত কচ্ছপটি তীরে আসে।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, এটি জোয়ারে ভাসে সৈকতে আসে। দেখে মনে হয়েছে এটি মা কচ্ছপ। এটির সামনের কিছু অংশ অর্ধগলিত ছিলো।
ইউএস এইড ইকোফিস-২ ওয়ার্ডফিস’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি মূলত জলপাই রাঙা সামুদ্রিক কাছিম। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিপিডোসিলাস ওলিভেসা। এসব কচ্ছপ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য গবেষণা যেমন প্রয়োজন। এবছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট ৭ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে বলে তিনি জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments