সৈয়দ মাহমুদ শাওন ( রাজশাহী) তানোর:জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা) পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আজ সোমবার (১৩ মে) রাজশাহীর তানোরের পাঁচন্দর পিএফ'এ শিশুদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে তানোর এপি ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দীন, রফিকুল ইসলাম, গাফ্ফার উদ্দীন ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকায় শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ।
মি: বিমল জেমস্ কস্তা শিশু ও যুব কল্যাণে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে বিশেষ বিবেচনার জন্য পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন। শিশু বিবাহ, বিদ্যালয় হতে ঝরে পড়া, শিশু শ্রম, মাদকাসক্ত, শিশুর প্রতি শারিরীক ও মানসিক সহিংসতা, শিশু ও যুবদের সুরক্ষা ও নিরাপত্তার, স্বাস্থ্যসেবা বিশেষ করে শিশু ও যুবদের অংশগ্রহন নিশ্চিত করার বিষয়কে গুরুত্ব আরোপ করে শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্মারকলিপি পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত অন্যান্য সদস্যগণ শিশুদের পেশকৃত বিষয়গুলোকে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পরিকল্পনার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনা ও গুরত্ব দেবার অঙ্গিকার করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments