মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভূবন মোহন পার্কে বেগম জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সংবাদ সংগ্রহের সময় যুবদলের নেতারা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সবাবেশ চলাকালে বিকেল ৫ টা ২০ মিনিটে সবাবেশস্থলে জায়গা দখলকে (বসা) কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতি মারামারির পর্যায়ে রূপ নেয়। এই ঘটনার দৃশ্য ধারণ করতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে গেলে যুবদল ও যুব মহিলা দলেরর বেশ কয়েকজন সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
মারধোরের শিকার ও লাঞ্চিত হন চিত্র সাংবাদিক চ্যানেল ২৪ এর আক্তারুজ্জামান লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, এসএ টিভির আবু সাইদ, গাজী টিভির রবিউল ইসলাম খোকন ও নিউজ ২৪ এর সামিউল বাপ্পী ।
এ ঘটনার পর সাংবাদিকরা বিএনপির ঐ সমাবেশ বয়কট করেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে বের হয়ে নগরীর গনকপাড়ার মোড়ে অবস্থান করছেন।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ‘
উল্লেখ্য, এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার সামনেই সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগরীর সদস্য সচিব মো. মামুন অর রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাইদের।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ...
স্টাফ রিপোর্টার: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যা জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন জোরদারভাবে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্ ...
সব মন্তব্য
No Comments