আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ “হাতিতো আপনার, আমার ভাষা বুঝবেনা। হাতি বসবাসের কতটুকু জায়গা উপযুক্ত হলে, হাতি সেই জায়গা থেকে বের হয়ে আসবেনা-এটাই হচ্ছে যুগোপযোগী কথা। এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা। এখানে আবিস্কারের কোন প্রয়োজন নেই”
সোমবার (২৬মে) দুপুরে বির্তকিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র” পরিদর্শনকালে হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্ন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
পরে মধুটিলা ইকোপার্কে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুটি পরিবারকে ৩ লাখ করে ৬লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।
এসময় প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড.মোহাম্মদ আলী রেজা খান, সহকারি বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সহ বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকে বনবিভাগ ও জেলা প্রশাসনের মধ্য বিরোধ চলে আসছে। বন বিভাগ বলছে, সেখানকার জমিটুকু ডিসি খাঁস হলেও জায়গাটি পাহাড় ব্যাস্টিত ও হাতির আশ্রয়স্থল।
ওখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে বন্যহাতির আশ্রয়স্থল হারিয়ে লেকালয়ে চলে আসবে। এতে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এই বিরোধপূর্ণ বিষয়টি সরেজমিনে দেখার জন্যেই অর্ন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থলে আসেন। তবে এলাকাবাসী ও জেলা প্রশাসন সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments