উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বদলী হওয়ায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ব্যপক আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ( ১৩ ফেব্রুয়ারী) রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর-বানরীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর মেয়র ও সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শিল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা সাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান রনি প্রমূখ। এসময় অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, মোঃ খালেক রাড়ী, মোঃ ছরোয়ার হোসেন, মোঃ শাহিন হাওলাদার, আওরঙ্গজেব হাওলাদার, অমল বিশ্বাস, বেবী রানী দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামীলীগে অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। সভা শেষে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য ৩১ জানুয়ারী নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসকে অর্থ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯১৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই ...
বগুড়া অফিস: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
...
সব মন্তব্য
No Comments