জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় মহিলা শ্রমিকলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে। বুধবার (৪অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও
বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামিলা খানম, দেবহাটা উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সারমিন সামাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা মহিলা শ্রমিকলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন-কলারোয়া উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য নাছিমা খাতুন, সাধারণসম্পাদক ইউপি সদস্য সোনিয়া লায়লা নার্গিস, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, দপ্তর সম্পাদক সালমা খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিখা রাণী চক্রবর্তী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদা খাতুন। আগামী ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments