আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে ৩ জুন সোমবার সকাল ৮টার দিকে মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ের সাথে গলা আটকে গিয়ে মন্ডল মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
নিহত মন্ডল মিয়া সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ী গ্রামের কৃষক মন্ডল মিয়া সোমবার সকালে একটি মাহিন্দ্র ট্রাক্টার ভাড়া নিয়ে তার বোরো খেতে ধানের আটি আনতে যায়। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে মন্ডল মিয়া মাহিন্দ্র ট্রাক্টারের নিচে আশ্রয় নেয়। এদিকে কিছুক্ষণ পরে ওই ট্রাক্টারের চালক গাড়ী স্ট্রাট দিলে ট্রাক্টারের নিচে থাকা মন্ডল মিয়ার গলা ট্রাক্টারের স্প্রিংয়ে আটকে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মন্ডল মিয়ার লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে নিহত মন্ডল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে তার লাশ দাফনের আবেদন করা হয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments