ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বিক্রির সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চার দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার, সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান শহরের আনন্দ বাজারের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে চার দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার, সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় দোকানিরা ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, খচিরা বিক্রেতাদেরকে কোনো ধরনের রশিদ সরবরাহ না করা এবং মূল্য তালিকা না থাকায় বি-বাড়িয়া আড়ৎদারকে ৪ হাজার টাকা ও অপর তিনজন খুচরা ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments