আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি ঃ শেরপুর পৌর শহরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ২ টা দিকে ফাতেমা আক্তার (৩৭) নামে ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ ও মৃতের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, মৃত ফাতেমা আক্তার তার বাবার বাড়ি নালিতাবাড়ি পৌরসভার ছিটপাড়া এলাকা থেকে তার স্বামী রফিকুল ইসলামের সাথে দেখা করার জন্য দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে তার ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া বাসায় উঠেন। দুই দিন আগে তার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের পোশাক ক্রয় করে দেন। কিন্তু গতরাতে তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments