স্টাফ রিপোর্টার: শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র, মোহাম্মদ মিরাজ আলীর পুত্র মোহাম্মদ মাহবুব আলম গত বছরের ৪ঠা আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে শাহাদাৎ বরণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রবিবার শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ৪ আগষ্ট ছেলে নিহতের ঘটনার বর্ননা করতে যেয়ে মাহবুবের মাতা মোসাম্মত মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা খন্দকার মাহবুব আলম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments