ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরগুনা, কুড়িগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। সাংবাদিকদের ওপর এধরনের হামলা ও নির্যাতন এ অপরাধ সামগ্রিকভাবে সমাজে একটি বিশাল বিরূপ প্রভাব ফেলবে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, আমরা সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হামলা প্রতিরাধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি। এসব সহিংসতার বিষয়ে নিরপেক্ষ, দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের জন্য অত্যন্ত অপরিহার্য। আর এ অবস্থা থেকে সাংবাদিকদের প্রতিত্রাণ পাওয়ার জন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments