কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১১৫ হতদরিদ্র পরিবার পেলো খাদ্য সহায়তা। শুক্রবার বিকেল ৩ টায় ব্রাক কলাপাড়া শাখার উদ্যোগে ওইসব পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেককে চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল, লবন ও সাবান দেয়া হয়। এসব ত্রাণ সামগ্রী হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুশি। এসময় ব্রাক জেলা সমন্বয়কারী মো.নেফাজ উদ্দিন বকুল, এরিয়াম্যানেজা (দাবী) মো. সাইফুল ইসলাম, এরিয়াম্যানেজার (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, উপজেলা হিসাব ব্যবস্থাপক ফাতেমাতুজ জোহরা ও শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান ও কলাপাড়া থানার এএসআই প্রসিদ ভৌমিকসহ সকল প্রোগ্রামের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্রাক কলাপাড়া শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান জানান, তাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments