পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ৯ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এতে। বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।
এদিন সকাল পৌনে ১১টার দিকে ভদ্রা মোড় থেকে মিছিল নিয়ে রুয়েট গেইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি।
এসময় শিক্ষার্থীদের হামলায় সাইফুল ইসলাম নামে নগর গোয়েন্দার এক সদস্য গুরুতর আহত হন। তিনি সিটি এসবিতে কর্মরত রয়েছেন। পরে আহত পুলিশ সদস্যকে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে,ওই পুলিশ সদস্য মেইনগেট সংলগ্ন মতিশার মাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপরে হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে একটি ব্যাটারিচালিত অটো রিকশার ডেকে তাকে রামেক হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments