বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রয়াত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে “আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা (মরণোত্তর)” প্রদান করা হয়েছে। এছাড়া, স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে “আতাউস সামাদ স্মারক বৃত্তি” প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০৮ ডিসেম্বর বৃহস্পতিবার অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করেন। প্রয়াত সাংবাদিক রাহাত খানের স্ত্রী অপর্ণা খান মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মুসা অর্থ প্রদান করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আতাউস সামাদ স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজের সঙ্গতি-অসঙ্গতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্যের আলোচনা ও বিশ্লেষণ একটি ভালো সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই সত্য অনুসন্ধান ও উদ্ঘাটনের জন্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ করার উপর গুরুত্বারোপ করেন।
আতাউস সামাদ স্মারক বৃত্তি প্রাপ্তরা হলেন সুস্মিতা চক্রবর্তী মিশু, মো. আব্দুল্লাহ, জিহাদুল ইসলাম, মো. সাফায়েত হোসেন এবং মো. ফারজিব মাহমুদ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments