বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে ভর্তিচ্ছুরা ভর্তির আবেদন করতে পারবেন । ভর্তি পরীক্ষা ভারতসহ সার্কের অন্যান্য দেশে ২৬ ও ২৭ এপ্রিল একযোগে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন-ক্যাম্পাস বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন ভার্চুয়াল ক্যাম্পাসের বিভিন্ন প্রোগ্রামে। বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ও বৃত্তিসহ রয়েছে নানা সুযোগ-সুবিধা। ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ae1.sau.ac.in/#
বাংলাদেশসহ সার্কের অন্যান্য সদস্য দেশের অর্থায়ন ও পরিচালনায় পরিচালিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি(সাউ)। ”নলেজ উইদাউট বর্ডারস” মোটোকে ধারণ করে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় সাউ। ২০২৩ সালে দিল্লির চাণক্যপুরীর আকবর ভবনের অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে ময়দানগড়ির ১০০-একর জায়গাজুড়ে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ম্যাথমেটিক্স, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি প্রদান করে আসে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক প্রোগ্রাম চালু করে। একই সঙ্গে চালু করা হয় ভার্চুয়াল ক্যাম্পাস।
শিক্ষাঙ্গনে বড়পরিসরে অবদান রাখার তাগিতে বিশ্ববিদ্যালয়টি চলতি বছর থেকে বি-টেক প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ে চালু হচ্ছে বি-টেক। এছাড়াও চালু হচ্ছে ইন্টিগ্রেটেড বিবিএ-এমবিএ, ইন্টিগ্রেটেড বিএস-এমএস।
নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার শুরুর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক কে কে আগরওয়াল বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে সাউ। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষতা, জ্ঞান এবং গবেষণায় সক্ষম করে তোলা; একই সঙ্গে কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের উপযোগী করে তোলা।
এই গতিধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়টি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রায় ১,৩০০টি আসন ভর্তির জন্য উন্মুক্ত করেছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments