ডেস্ক রিপোর্ট: চলতি মাসে ‘রিয়েলমি ফ্যান ফেস্টিভ্যাল ২০২২’ চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য ব্র্যান্ডটি বেশ কিছু চমৎকার অফার নিয়ে এসেছে। চতুর্থ বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে, ব্র্যান্ডটি পুরো মাস জুড়ে এর ফ্যানদের জন্য বিপুল সংখ্যক চমকপ্রদ অফার নিয়ে এসেছে। এ উদযাপনের অংশ হিসেবে, ক্রেতারা নতুন উন্মোচিত হওয়া রিয়েলমি প্যাড মিনি দারাজ থেকে ১২ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধায় ক্রয় করতে পারবেন।
‘রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২’ চলাকালীন সময়ে রিয়েলমি ফ্যানরা আকর্ষণীয় ছাড় ও অফার উপভোগ করতে পারবেন্। ক্রেতারা শুধুমাত্র দারাজ থেকে ২০,১৪১ টাকায় (বাজারমূল্য ২১,৩৪৯ টাকা) রিয়েলমি প্যাড মিনি কিনতে পারবেন। এই বিশেষ ছাড় সুবিধা দারাজে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
রিয়েলমি প্যাড মিনিতে রয়েছে ৭.৬ এমএম আল্ট্রা-¯িøম টাচস্ক্রিন ডিসপ্লে সহ ৮৪.৫৯ স্ক্রিন-টু-বডি রেশিও, যার রেজ্যুলেশন ৮০০ ী ১৩৪০ পিক্সেল। এ প্যাডটি আকারে এবং ওজনে একদম পারফেক্ট, যার ওজন মাত্র ৩৭২ গ্রাম; যা ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী। তবে, যাদের একটি বড় স্ক্রিন সহ স্বাচ্ছন্দ্যে হাতে ধরে রাখার মতো একটি ডিভাইস প্রয়োজন তাদের জন্য এ ডিভাইসটি বেশ সহায়ক হবে। ডিভাইসটিতে রয়েছে ৬৪০০ মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি, যা ব্যবহারকারীদের ১৫.৮ ঘন্টা পর্যন্ত চার্জের দুশ্চিন্তা দূর করবে।
চমৎকার স্টেরিও সিস্টেমের পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং এবং সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদান করবে। ডিজাইনে উদ্ভাবনই হলো মূল বিষয়, যা রিয়েলমি শুরু থেকেই গুরুত্বারোপ করছে। সুতরাং, এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো ছাড়াও, চমৎকার কারুকাজ করা ম্যাট মেটাল বডি এবং নীল ও ধূসর রঙ এই ডিভাইসটিকে করেছে আরও স্টাইলিশ এবং নিয়ে এসেছে মার্জিত ’লুক অ্যান্ড ফিল’।
উল্লেখ্য যে, দীর্ঘমেয়াদী উন্নতির ওপর গুরুত্বারোপ করে রিয়েলমি এর দ্বিতীয় ধাপের প্রবৃদ্ধিতে প্রবেশ করছে। এ ধাপে ব্র্যান্ডটি এর টেকলাইফ ইকোসিস্টেমের অধীনে পূর্ণাঙ্গ এআইওটি ইকোসিস্টেম গড়ে তুলতে স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ওয়্যারেবল ও বিপুল সংখ্যক স্মার্ট গেজেট নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments