ডেস্ক রিপোর্ট: ইরানের কুখ্যাত ইভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইনের একটি ভিডিওতে কারাগারের ওই এলাকার ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখা গেছে। এসময় বন্দুকের গুলি চালানোর শব্দ ও সাইরেনও শোনা গেছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে রয়েছে দমকলকর্মীরা। এছাড়া খবর পাওয়ার পর পরই ওই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাগারে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বন্দীদের পরিবার প্রধান দরজার সামনে জড়ো হয়েছে। তারা বলছে, ‘আমরা আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে বিশেষ বাহিনী সদস্য ও অ্যাম্বুলেন্স রয়েছে।’
ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। কারাগারটিতে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments