ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের পথে এগোনোর ফলে ইউরোপের বাজারে উল্লেখযোগ্য শুল্ক সুবিধা পেতে যাচ্ছে ভারত। এই চুক্তি কার্যকর হলে ইউরোপে ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলা আলোচনা শেষে গত মঙ্গলবার ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ঘোষণা দেওয়া হয়। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট এবং ভারতের সংসদের চূড়ান্ত অনুমোদন মিললে ২০২৭ সাল থেকে এই চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের বাজারে ভারত থেকে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই বিশেষ শুল্ক ছাড় পাবে। এতে করে ইউরোপে ভারতীয় পণ্যের দাম কমবে এবং বাজার দখলের সুযোগ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানি বাজার হওয়ায় ভারতের এই শুল্ক সুবিধা বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে পোশাক খাতে ভারতীয় রপ্তানি বাড়লে মূল্য প্রতিযোগিতায় বাংলাদেশের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বাণিজ্য বিশ্লেষকদের মতে, পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে টিকে থাকতে হলে বাংলাদেশকে পণ্যের বৈচিত্র্য, মান উন্নয়ন এবং নতুন বাজার অনুসন্ধানে আরও জোর দিতে হবে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments