স্টাফ রিপোর্টার: ‘অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বিকেল ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৫’ এবং মাসব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’।
শিল্পী ফেরদৌস আরার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুর সপ্তক’-এর শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং ঐতিহাসিক ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব), মোঃ মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতির ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
স্বাগত ভাষণে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই গণ-অভুত্থানের মধ্য দিয়ে মুক্তির পথে বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাংখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের চেষ্টা করেছি।
মোঃ রেজাউল করিম বাদশা বলেন, বই জাতীয় চেতনার প্রতীক। জাতির মননের যথার্থ বিকাশের জন্য প্রকাশনাকে শিল্প ঘোষণা করা যেমন প্রয়োজন তেমনি প্রকাশক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করাও সময়ের দাবি। এবারের বইমেলা সবার অংশগ্রহণে সার্থক ও সফল হবে বলে আশা করি।
মোঃ মফিদুর রহমান, এ বছরের বইমেলা মানে বায়ান্নর চেতনা থেকে চব্বিশের প্রেরণা। জ্ঞানের সূচনা বই আর বইমেলা নতুন বইয়ের বিপুল জোগানদার। বইকে ভিত্তি করে আমরা মুক্ত মানুষের স্বাধীন প্রকাশের উৎসব উদ্যাপন করব।
মো¯Íফা সরয়ার ফারুকী বলেন, বাংলা একাডেমি অমর একুশে বইমেলার আয়োজন করে। সাম্প্রতিক সময়ে একাডেমি তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, লেখক কর্মশালার আয়োজন করেছে। তবে সাম্প্রতিক চিন্তার সঙ্গে একাডেমিকে সংযুক্ত করার জন্য আমাদের সংস্কারমুখী মনোভাব প্রয়োজন, যাতে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সেতুবন্ধ তৈরি হয়।
সভাপতির ভাষণে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এ বছরের বইমেলাও এ চেতনার আলোকে আবর্তিত হবে বলে আশা করা যায়। একশ বছর আগে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের উদ্যোগে যে বুদ্ধির মুক্তি আন্দোলন সংঘটিত হয়েছিল তার উত্তরসাধক হিসেবে আজকের তরুণ লেখকদের চিন্তার বদ্ধতা অতিক্রম করে উন্নত মন ও মননের সাধনা করতে হবে।
প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, একুশ মানে জেগে ওঠা, একুশ মানে অবিরাম সংগ্রাম। একুশের মাঝে আমরা আত্মপরিচয়ের সন্ধান করি। যে কোনো জাতীয় সংকটে আমরা শহিদ মিনারে সমবেত হয়ে অদৃশ্য ঐক্যের সাক্ষাৎ লাভ করি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় দু’দশকের স্বৈরশাসনের অবসান ঘটেছে। বায়ান্নের ছাত্রজনতার প্রেরণার পথ ধরে চব্বিশের ছাত্রজনতা বাংলাদেশকে নতুন মুক্তির স্বাদ দিয়েছে। এই প্রেক্ষাপটে অমর একুশে বইমেলা ২০২৫ অন্যতর তাৎপর্যে আমাদের কাছে হাজির হয়েছে। আমরা আশা করি বইমেলায় লেখক-প্রকাশক ও পাঠক তাঁদের মেধা ও শ্রমের প্রকৃত প্রকাশ ঘটাতে সক্ষম হবেন এবং তাঁদের উপযুক্ত মূল্যায়ন লাভ করবেন।
অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকগণের হাতে পুরস্কারের অর্থমূল্যের চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতা-মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য-শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য-সলিমুল্লাহহ খান, অনুবাদ-জি এইচ হাবীব, গবেষণা-মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান-রেজাউর রহমান এবং ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টাকে বাংলা একাডেমি প্রকাশিত বই উপহার দেন বাংলা একাডেমির মহাপরিচালক। বইমেলা উদ্বোধন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন।
অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব ও কাজী রুমানা আহমেদ সোমা এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
আগামীকালের আলোচনা অনুষ্ঠান
আগামীকাল ২রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কুদরত-ই-হুদা। আলোচনায় অংশগ্রহণ করবেন মৃদুল মাহবুব এবং সাইয়েদ জামিল। সভাপতিত্ব করবেন সুমন রহমান।
স্টাফ রিপোর্টার: জনগণের বিশ্বাসকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: অতীতের টানাপোড়েন ছাড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করতে চায় ভারত। নয়াদিল্লির দৃষ্টিতে, পারস্পরিক মর্যাদা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতাই হ ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সী ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।সাক্ষাৎকালে প্রতিনিধি দল ...
সব মন্তব্য
No Comments