স্টাফ রিপোর্টার পূর্ব শত্রুতার জের ধরে প্রয়াত স্বামীর ভিটাবাড়ি ও সম্পত্তি থেকে সাংবাদিক মোশরিফা খান লাকিকে উচ্ছেদের নানা অপকৌশল ও সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় কামাল হোসেন রিপন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি ও জানমালের নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা চেয়ে তিনি এ অভিযোগ করেন। মোশরিফা খান লাকি ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন।
মোশরিফা খান লাকির অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর আমার স্বামী মৃত্যু বরণ করেন। আমার স্বামীর মৃত্যুর পর পর পূর্ব শত্রুতার জের ধরে কামাল হোসেন রিপন আমাকে আমার স্বামীর ভিটাবাড়ি ও সম্পত্তি থেকে উচ্ছেদের নানা অপকৌশল ও সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে সরকারের পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও আমি কোনো প্রতিকার পাইনি। ফলে বর্তমানে কামাল হোসেন রিপন এবং তার পোষা কিছু খারাপ শ্রেণীর লোক আমাকে নানাভাবে হয়রানি এবং ভয়ভিতি দেখাচ্ছে। তারা আমাকে মামলা এবং হত্যার হুমকিও দিয়েছে। শুধু তাই নয় এলাকার (মুকসুদপুরের) স্থানীয় কামাল হোসেনের পোষা কিছু লোক আমাকে নানাভাবে হয়রানি এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। সে আমার জমিসহ নিরিহ হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে কৌশলে দখল করেই যাচ্ছে। বর্তমানে রিপনের তাণ্ডবে আমি মানবেতর জীবন যাপন করছি। আমার শ্বশুড় নাজির হোসেন মিয়া এবং শাশুড়ি আনোয়ারা বেগমের একমাত্র সন্তান ছিলেন আমার স্বামী নূর মোহাম্মদ মিয়া। স্বামীর মৃত্যুর বহুকাল পূর্বেই আমার শ্বশুড় এবং শাশুড়ি মারা গেছেন আর আমিও নিসন্তান। সেই সুযোগে কামাল হোসেন নিজের তৈরি সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে এলাকা থেকে উচ্ছের এবং অবৈধভাবে আমার সম্পত্তি দখলের চেষ্টা করেই যাচ্ছে। ইতিপূর্বে মৃকসুদপুর থানায় কয়েক জনের নাম উল্লেখ্য করে অভিযোগ দায়ের করেছি এবং আমার জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়া সময় এবং আমার ধানের জমিতে পুকুর কাটার সময় আমি ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েও আজও পর্যন্ত তার কোনো সুফল পাইনি। আমার সম্প্রতি দখলে নিতে কামাল হোসেন রিপন নানা লোকের মাধ্যমে আমার বিরুদ্ধে মামলাসহ নানাবিধ হয়রানির হুমকি দিচ্ছে আমি বর্তমানে প্রাণহানীসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি; উল্লেখ করেন সাংবাদিক মোশরিফা খান লাকি। একইসঙ্গে স্থানীয় কামাল হোসেন রিপনসহ তার বাহিনীর কঠোর বিচার দাবি জানান। তবে এ বিষয়ে একাধিবার চেষ্টা করেও কামাল হোসেন রিপনের কোনো বক্তব্যে পাওয়া যায়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments