নাটোর জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ওপর হামলার ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো.দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(২৯জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর শহরের আলাইপুর উপ-শহরের বাসিন্দা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে এর আগে রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধনের অভিযোগে তাকে (অধ্যক্ষকে) গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় এপর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments