উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম দিনে ০১ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী, ০৯ জন ইউপি সদস্য প্রার্থী (পুরুষ), ৪জন মহিলা ইউপি সদস্য প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদান অনুষ্ঠিত হয়। উপাজেলা চত্বরে সকাল থেকেই প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মত। এদিকে শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরমধ্যে শিকারপুর স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম সরদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ শেখ এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। ইউপি সদস্য প্রার্থী মোঃ আশরাফ আলী রাড়ী, মোঃ বাবুল শরীফ, মোঃ হানিফ হাওলাদার, বাদশা হাওলাদার, দুলাল হোসেন, মাইনুল ইসলাম, রফিক, মোস্তফা। এ ছাড়াও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আগামীকাল ১৭ মে মঙ্গলবার শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হবে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments