বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এর আয়োজনে চীন-বাংলাদেশ যৌথ শিল্প গবেষণা, প্রযুক্তিগত অধ্যয়ন ও পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং বুয়েট ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চীনের অন্যতম প্রধান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নানজিং বিশ্ববিদ্যালয়ের (এনজেইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (১২ মে, ২০২৫) সকাল সাড়ে ১১টায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনের রাইজ এর সভাকক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সিপিসি কাউন্সিলের চেয়ারম্যান ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ফেলো মি. তান তিয়েনিউ।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম মাসুদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া, রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। চীনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস-এর ডিন ও স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক মি. ঝাং ই, ল্যাবরেটরি অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অফিসের পরিচালক ও স্কুল অফ এনভায়রনমেন্টের অধ্যাপক মি. ঝাং সুশিয়াং, স্কুল অফ সাসটেইনেবল এনার্জি অ্যান্ড রিসোর্সেসের সহযোগী ডিন ও স্কুল অফ আর্থ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক মি. ঝাও লিয়াং, স্কুল অফ লাইফ সায়েন্সেসের সহযোগী ডিন অধ্যাপক মি. জি হুইমিং এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের উপ-পরিচালক ও স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক মি. কাও ই প্রমুখ।
এই সমঝোতা স্মারক এর মূল উদ্দেশ্য হলো বুয়েট ও নানজিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার সম্ভাবনা অন্বেষণ করা। সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বুয়েটের সাথে এনজেইউ-এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও আনুষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা দুই পক্ষের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ও ফলপ্রসূ সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments