ডেস্ক রিপোর্ট: মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ তারই প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফরম টেলিগ্রামকে ফলো করতে যাচ্ছে। কয়েক বছর ধরে টেলিগ্রামে থাকা একটি ফিচার অবশেষে নিজস্ব প্ল্যাটফরমে আন্ত্রে যাচ্ছে মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি।
টেলিগ্রামের মতোই হোয়াটসঅ্যাপের গ্রুপে ভোটিং সুবিধা আসতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ নতুন এ ফিচার নিয়ে কাজ করছে এবং পরবর্তী সংস্করণে এটি উন্মুক্ত হবে। বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে ভোটিং সুবিধাই হলো সহজে যে কোনো বিষয়ে মতামত গ্রহণের উপায়। ফলে গ্রুপের কে কী ভাবছে সেটি সম্পর্কে ধারণা ও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো নতুন ফিচারটি মেসেজিং অ্যাপটির ভি২.২২.৬.৭০ বেটা সংস্করণে খুঁজে পেয়েছে। ফিচারটি এখনো উন্নতকরণের কাজ চলছে। ফলে এখনোই বেটা টেস্টারদের কাছে এটি উন্মুক্ত নয়। আপাতভাবে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে এ ভোটিং সুবিধা পাওয়া যাবে এবং এটি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বেশ জনপ্রিয়। ভোটিং সুবিধায় এ নিরাপত্তা সুবিধা থাকায় অন্য কেউ ভোটিং ও ফলাফলের অ্যাক্সেস পাবে না।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments