ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক বিএনপি নেতা মাথা কেটে নারীর সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ এলাকার সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মুন্সী, ইউনিয়নন বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম রাষ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির, স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন আহববায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা লিয়াকত আলী মোল্লা, উপজেলা যুবদল নেতা মনির মোল্লা, উপজেলার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ
বক্তারা বলেন, উপজেলার 'বুধন্তী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম সোহেলের বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত। একটি ছবিতে তার মাথা কেটে জোড়া লাগিয়ে নারীর অশ্লীল ছবি যুক্ত করে দেওয়া হয়। এছাড়া কোনো ধরণের অভিযোগ না থাকলেও তাকে চাঁদাবাজ আখ্যায়িত করা হয়। এমন অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
মুজাহিদ ইসলাম সোহেল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। এডিট করে আমার ছবি ফেসবুকে ছাড়া হয়। এ ঘটনায় আমি আদালতে অভিযোগ দিয়েছি। আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments