জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থী একই বর্ষের অন্য শিক্ষার্থী কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বরাবর অভিযোগ পত্র দায়ের করেন পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিবুল ইসলাম ফারাবি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযোগ পত্রে ঐ শিক্ষার্থী উল্লেখ্য করেন, নির্ধারিত ল্যাব ক্লাস করে শহীদ মিনারের পাশ দিয়ে হলে ফেরার সময় অর্ধশতাধিক শিক্ষার্থী একজোট হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের দায়িত্বরত দুইজন কর্মকর্তা সজল ও রাসেল তাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে পৌঁছিয়ে দেন।
হলে আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জাবি মেডিকেল সেন্টার ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন হামলার শিকার ঐ শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের রবিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মেহেদি সাফি ও মিশান শিকদার, মার্কেটিং বিভাগের শহীদুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আজিম সাকিব, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল সাদ, ইংরেজি বিভাগের সালমান, সরকার ও রাজনীতি বিভাগের মৃন্ময় দাস, হাসিব সহ আরও অনেকে। এরা সকলেই প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'আমি সেসময় পরীক্ষার ডিউটিতে ছিলাম।আমাকে জানিয়ে অভিযোগপত্রটি অভিযোগকারী শিক্ষার্থী অফিসে জমা দিয়েছে। আগামীকাল অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments