কলাপাড়া রাস মেলা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশ : 28 Oct 2021
No Image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবছরও পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হবে রাধা কৃষ্ণের রাস মেলা ও উৎসব। এ উপলক্ষে বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেবাশ্রম কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সেবাশ্রম কমিটির সাধারন সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক, যুগś সাধারন সম্পাদক সুখরঞ্জন তালুকদার, ডা. সুবাস চন্দ্র মিত্র, অর্থ সম্পাদক কার্তিক চন্দ্র হাওলাদার, রাস মেলা উদযাপন কমিটির আহবায়ক ও মন্দির যুব কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন, সাধারন সম্পাদক বিকাশ দাস প্রমুখ।
বক্তারা আগামী ১৮ নভেম্বর আশ্রম আঙ্গিনায় রাধা কৃষ্ণের রাস মেলা ও উৎসব উদযাপনকে ঘিরে আলোচনা করেন। এ সময় মদন মোহন সেবাশ্রম কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রতি বছর রাস পুর্নিমা তিথিতে কলাপাড়ায় মদন মোহন সেবাশ্রম আঙ্গিনা প্রঙ্গনে রাধা কৃষ্ণের রাস মেলা উৎসব ও কুয়াকাটায় গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। জাগতিক পাপমোচন ও পুণ্যের আশায় দেশের বিভিনś প্রান্ত থেকে সাধু, সন্নাসীসহ হাজার হাজার পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

;