মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন, সে যেটা বলবে সেটাই আইনে পরিণত হতো। এ জন্য দেশে আইনের শাসন ছিল না, ছিল না কোন গনতন্ত্র। হাসিনা ভারতকে কাছে নিয়ে দেশের সব কিছুই বিকিয়ে
দিয়েছিল। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর এ সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, কুখ্যাত হাসিনা ও তার দোসরদের লুন্ঠিত পাচার করা টাকা ফেরৎ আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে এই দেশে থাকা হাসিন বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে।
নির্বাচনী রোডম্যাপ ঘোষনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃংলার চরম অবনতি ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার
রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু, একে এম ওয়াজিদ আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ বিএনপির এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়রুল ইসলাম বাদশভ, সাজেদুর রহমান পপপু প্রমুখ ।
তিনি বলেন, দেশে নির্বাচনী রোডম্যাপ ও গনতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ দাবী করে আবুল খায়ের ভুইয়া বলেন, বিএনপি সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। জননেতা তারেক রহমান এ নিয়ে এখনো কাজ করছেন।
তিনি বলেন, যে কেউ দল গঠন করতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসেনা। কিন্তু সরকারে বসে আবোল তাবোল কথা বলা ঠিক নয়। আমরা জুলাই অভ্যুত্থান ব্যার্থ হতে দেব না, কারণ ডক্টর ইউনুস সরকার আমাদের আন্দোলনের ফসল। তারেক রহমান সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চান।
বাংলাদেশ বির্নিমানে জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করে আবুল খায়ের ভুইয়া বলেন, দেশের গনতন্ত্র রক্ষায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন। বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাভোগ করেছেন। তারেক রহমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে জিয়া পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আবুল খায়ের ভুইয়া ফ্যাসিষ্ট হাসিনার দলের নেতাকর্মীদের দলে না ভেড়ানোর
তাগিদ দিয়ে বলেন, আ’লীগ ভোল পাল্টে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। তাই তৃণমুল নেতাদের সর্বদা সজাগ থাকার আহবান করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
সব মন্তব্য
No Comments