ডেস্ক রিপোর্ট: সাবেকমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এরআগে, গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে সাবেকমন্ত্রী ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে ফরহাদের বড় বোন শামীম আরা হীরা (৫০) ও তার স্বামী আব্দুল সামাদ বাবলু বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
সব মন্তব্য
No Comments