ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের (ইমেরিটাস) অধ্যাপক , সাহিত্যসমালোচক , প্রাবন্ধিক ও কথাসহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীল একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করনে তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ শনিবার বেলা ১১ টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গত ৩ অক্টোবর হঠাৎ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে শুক্রবার তার মৃত্যু হয়।
১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবনে বেশীরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে অধ্যাপনা করেছেন। অবসরের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।
১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০১৮ সালে একুশে পদক প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের অনন্য নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের চিক ...
সিলেট অফিস: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
সব মন্তব্য
No Comments