ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পরবর্তী আগ্রাসন হতে পারে তাইওয়ানে। ইউক্রেনে রাশিয়ার হামলা চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবে প্রভাব ফেলতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিনজেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, পরবর্তী আগ্রাসন হতে পারে তাইওয়ানে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছেন। একই সঙ্গে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন যে, ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও তারা বাঁচাতে ব্যর্থ হবে।
তার মতে, ধারণার চেয়ে অনেক আগেই তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন। কারণ তারা দেখছে কীভাবে নির্বোধের মতো যুক্তরাষ্ট্র চলছে। তারা দেখছে, আমাদের নেতারা অদক্ষ। এজন্য তারা এসব করবে। এখন তাদের সময়।
ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া এ ধরনের অভিযান চালাত না। তিনি বলেন, অনেক লোক মারা যাচ্ছে এবং আমরা তা হতে দিচ্ছি। আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতো না। এটা হওয়া উচিত নয়। তিনি বলেন, ইউক্রেনে বড় প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। এমন হবে পুতিন আশা করেননি।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments