স্টাফ রিপোটার: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামীর ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডভূক্ত আসামীরা হলেন তানভীর ভূইয়া, শিমুল ভূইয়া ওরফে আমানুল্লাহ ও শিলিস্তি রহমান।
শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্টেট আদালতে করলে ম্যাজিষ্ট্টেট দিলরুবা আফরোজ তিথি তাদের ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ মে এমপি আনার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।পরদিন ডাক্তার দেখানোর কথা বলে আর ফেরেনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম আনার।
১৮ মে তার বন্ধু গোপাল বিশ্বাস বরাহনগর থানা একটি জিডি করেন।২২ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন নামে আবাসিক ভবনে খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কলকাতা পুলিশ ভবনের কক্ষে রক্তের দাগ পাইলেও লাশ মিলেনি ।
২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে আপহরন মালা দায়ের করেন।
আপহরন ও খুনের ঘটনায় বাংলাদেশে তিনজনকে আটক করেন। এছাড়া কলকাতা পুলিশ কয়েকজনকে আটক করেছে। এখন উভয় দেশের আইশৃঙখলা বাহিনী মামলার তদন্ত করছে।
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
সব মন্তব্য
No Comments