ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পরে গেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার (৫ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি যমুনোত্রীর পথে ছিল।
কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ তীর্থযাত্রী নিয়ে মধ্য প্রদেশের পান্না জেলা থেকে আসা বাসটি রবিবার উত্তরাকাশি জেলার দামতার কাছে এক খাদে পরে যায়।
ডিজিপি অশোক কুমার বলেন, নিহত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে আছে।
এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এক টুইট বার্তায় মোদি বলেছেন, রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে সমস্ত সহায়তায় জন্য নিযুক্ত রয়েছে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments