কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঘূর্নিঝড় মোখা’র প্রভাব কেটে গেছে। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক চেহারায় ফিরেছে সাগরকন্যা কুয়াকাটা। আসতে শুরু করেছে পর্যটক। দর্শনীয় স্থানগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়িরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠিান খুলে বসেছে। সৈকতে লাল কাকড়ার অবাধ বিচরনে ফুটে উঠেছে আল্পনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুক আর সবুজ প্রকৃতির নিজস্ব খেয়ালে সৃস্টি বিভিন্ন গুল্মলতা দিয়েছে সাগরকন্যাকে ভিন্ন রূপ। প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। তাই পর্যটকরা কুয়াকাটায় বারবার ছুটে আসেন।
স্থানীয়রা জানায়, ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ায় পর পর্যটক শুন্য হয়ে পরে সাগর কন্যা কুয়াকাটা। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ফুসে ওঠে বঙ্গোপসাগর। ঢেউয়ের শোঁ শোঁ শব্দে কিছুটা আতংকিত হয়ে পড়েন পর্যটন ব্যাবসায়িসহ স্থানীয় বাসিন্দারা। জলোচ্ছাসের ভয়ে সৈকতে ছাতা,বেঞ্চি ও ভাসমান ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সৈকতে নামায় ছিলো নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে কুয়াকাটা পরিনত হয়েছিল ভূতুরে আতঙ্কের নগরীতে। তবে ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশে আঘাত না করায় কোন ধরনের ক্ষতিরমুখে পরেনি সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা এমটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এছাড়া ঢাকা থেকে কুয়াকাটা আসতে আগের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন। তবে সপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় জমে বলে তিনি জানিয়েছেন।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব শরীফ সাংবাদিকদের বলেন, প্রতি বছর কমবেশি ঘূর্ণিঝড় আঘাত হানে উপক‚লীয় এই এলাকায়। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা ঝুঁকিপূর্ণ সময়টাতে বেশিরভাগ হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যবস্থা করি। ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রেও সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করেছে। তবে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটিতে পর্যটক বেশি হয়। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক কাজ করছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments