স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগের বিশেষ অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, মাদক কারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।
তুরাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়। রবিবার ১৯ জুলাই তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল সাত্তার, মোঃ ইনছান আলী, আনছার আলী, আহাদ আলী, কামরুল ইসলাম, মোফাজ্জল, মোঃ আলমগীর, লোকমান, মোঃ রুবেল, মোঃ জনি ও আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু। একই দিন শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ১০ জনকে। তারা হলো- মোঃ জয়নাল, মোঃ শাহিন মিয়া, মোঃ রবিউল আওয়াল ওরফে রবি, মোঃ সুজন সিকদার, মোঃ সাফিদ, মোঃ শামীম, মোঃ মিলন, নিজাম উদ্দিন ওরফে সেন্টু, মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ রায়হান ইসলাম।
এছাড়া যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার ১৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান, মোঃ নাজমুল, তরিকুল ইসলাম মুন্না, মোঃ মাহিম, আহম্মেদ আলী তাশরীফ, মোঃ রাজীব, মোঃ সিমরান হোসেন, নাঈম সিকদার, মোঃ সাগর, রিনা আক্তার, মোঃ আনোয়ার, শাহরিয়ার সিফাত, মোঃ তন্ময় হোসেন, মোঃ সুজন মিয়া, নাজমুল করিম, মোঃ জাহাঙ্গীর, এসএম আলমগীর হোসেন ও ইবায়দল্লাহ গাজী।
ডিএমপির নিয়মিত অভিযানে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাপ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে ডিএমপির সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় রমনা থানাধীন শান্তিনগর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস স্কুল সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ হোসেন ইমন নামে ১৯ বছর বয়সী এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র্যা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চ ...
সব মন্তব্য
No Comments