ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রবিবার (২৩ জুন) রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাউন্ড ও লাইট শো উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সমবেত সংগীত পরিবেশন করা হয়। এরপর গীতিনাট্য, নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সাউন্ড এবং লাইট শোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টিলগ্নে গঠনতন্ত্র থেকে বর্তমান পর্যন্ত ক্রমবিকাশ এবং বাংলাদেশের মহাকাব্যিক জন্মগাঁথায় দলটির অবদান তুলে ধরা হয়।
উল্লেখ্য প্রদর্শনীতে মাটির সাথে মানুষের সম্পর্কের অনুরূপ বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক উপস্থাপন করা হয়।
এসময় স্পীকার আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যসহ অন্যান্য সংসদ সদস্যগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, নাট্যকর্মী, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments