জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় অসুস্থ ও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসাইন, রেজাউল আমিন, শফিক আহমেদ, আহমদ তালুকদার জুয়েল, জুবায়ের আল মাহমুদ, তরিকুল ইসলাম, নাইমুল হাসান কৌশিক, আহমাদুল্লাহ, আমির হামজা, মোহাম্মদ হাসান, দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন, রাজিব হাসান, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, মেহেদী হাসান, মোহাম্মদ প্রিতম হাসান, মো. শাহীন, বেলাল আহমেদ, মো. সাইফুল্লাহ সাগর, শফিউল্লাহ, সাইদুল ইসলাম, শাহরিম হোসাইন প্রমুখ শাখা ছাত্রদল নেতারা।
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
সব মন্তব্য
No Comments