রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: এবার তৃতীয় বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান।
গত (৭আগষ্ট) সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় আগষ্ট/২০২২ ইং মাসে ছাতক থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,মামলা রজু ও নিষ্পত্তি,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার সহ সার্বিক বিবেচনায়(মাসিক)মানদন্ড) জেলার শ্রেষ্ট অর্জনকারী অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন,সদ্য যোগদানকৃত সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত সুপার (প্রশাসন)আবু সাঈদ সহ জেলা পুলিশের ঊধর্বতন কর্মকর্তা।
ওসি মাহবুবুর রহমান চলতি বছরের ১৮ জানুয়ারী ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তাঁর নেতৃত্বে শুরু হয় ওয়ারেন্টভূক্ত আসামীসহ চোর ডাকাত, সন্ত্রাসী, দেহ-ব্যবসায়ী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সাড়শি অভিযান,এসব কাজের কৃতিত্ব সরুপ তিনি ৩য় বারের মত শ্রেষ্ট ওসি নির্বাচিত হন।এর আগে তিনি সিলেট মৌলভীবাজার জেলায় দায়িত্বরত অবস্থায় একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,থানার সকল অফিসার ও ফোর্সেদের সহায়তায় আমার এ সাফল্য পাশাপাশি ছাতকবাসির সার্বিক সহযোগিতা কামনা করে প্রসংশাও করেন তিনি।
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর সেতু ও সংলগ্ন সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছে জেলা বিএনপি। প্রকল্পের ব্যয় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধিঃ সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা নদী, স্বচ্ছ জলধারা আর ছোট-বড় ঝরনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বি ...
সব মন্তব্য
No Comments